আইবিএমের কড়া নির্দেশ: ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে কর্মীদের

আইবিএম কনসাল্টিং বিভাগ আমেরিকায় কর্মরত কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই নীতি অনুযায়ী, কর্মীদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে। যারা অন্য দেশে আইবিএমের অফিসে স্থানান্তরিত হতে রাজি হবেন না, তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। এই কর্মীদের তিন মাসের বেতন বা সেভারেন্স প্যাকেজ দেওয়া হবে।

সংস্থাটি জানিয়েছে, দক্ষ কর্মীর অভাব এবং ব্যবসার পরিবর্তিত চাহিদার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে এইচ-১বি ভিসার ওপর নির্ভরশীল ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন। আইবিএম কনসাল্টিং শাখার অধিকাংশ পদের ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ রাখার কথা জানিয়েছে।

যারা আইবিএমেই কাজ চালিয়ে যেতে ইচ্ছুক, তাদের জন্য ভারতের অফিসগুলোতে স্থানান্তরের সুযোগ রয়েছে। যদিও ভারতের শূন্যপদগুলোতে কর্মীদের বেতনকাঠামো বা পদমর্যাদা বজায় থাকবে কি না, তা স্পষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত কড়াকড়ির আবহে এই পদক্ষেপ ভারতীয় পেশাদারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি প্রযুক্তি খাতের বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *