খড়্গপুর শাখায় রেলের কাজ: শুক্র ও শনিবারে বাতিল একাধিক ট্রেন

দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ খড়্গপুর শাখায় রেললাইনের রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শুক্র ও শনিবার বহু যাত্রী অসুবিধায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে এবং বাড়ি থেকে বেরনোর আগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে।

শুক্রবার, ২৭ নভেম্বর, ১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস বাতিল করা হয়েছে। শনিবার, ২৮ নভেম্বর, বাতিল থাকবে মোট পাঁচটি ট্রেন: ৬৮০২১ খড়্গপুর-বালেশ্বর মেমু, ১৮০১৫ শালিমার-ভাঞ্জপুর এক্সপ্রেস, ১৮০১৬ ভাঞ্জপুর-শালিমার এক্সপ্রেস, ৬৮০২২ বালেশ্বর-খড়্গপুর মেমু এবং ১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর এক্সপ্রেস।

এছাড়াও, কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস ভদ্রকের পরিবর্তে খড়্গপুর স্টেশনে যাত্রা শেষ করবে। শনিবার ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ভদ্রকের বদলে খড়্গপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *