চিকিৎসকদের মিছিল: সজল ঘোষের প্রতিক্রিয়া
November 27, 2026

চিকিৎসকদের রাজপথের মিছিল এবং পুলিশের অনুমতি না পাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, মিছিল করা চিকিৎসকদের গণতান্ত্রিক অধিকার। তবে এই কর্মসূচি ডিউটি আওয়ার্সে প্রভাব ফেলছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।
সজল ঘোষের মতে, মেডিক্যাল কলেজ থেকে মিছিল বের হলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও পরিষেবায় কতটা সমস্যা হতে পারে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তিনি আরও জানান, পুলিশ হয়তো নির্দিষ্ট সময় বা জায়গার জন্য অনুমতি দেয়নি। অন্য সময় বা স্থানে আবেদন করলে অনুমতি পাওয়া যেত।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, আইন ভঙ্গ হলে পুলিশ সবার ক্ষেত্রেই ব্যবস্থা নেবে। পুলিশ অনুমতি না দিলেও গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ করেনি। বরং মিছিল এগোনোর সময় পুলিশ কর্ডন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে।
