কাম্বলির চিকিৎসার দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সম্প্রতি কাম্বলি তাঁর পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন নন্দনবনে গিয়ে দেখা করেন।

দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যায় ভুগছেন কাম্বলি, যার ফলে স্মৃতিশক্তি হ্রাস এবং স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, থানের জুপিটার হাসপাতালে তাঁর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হবে।

এছাড়াও, শিবসেনার পক্ষ থেকে কাম্বলির দুই সন্তান যিশু এবং জোহানার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা করা হয়েছে। এই সাক্ষাতে কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট, দুই সন্তান এবং মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর নাদিম মেমন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *