DA মামলায় বিরাট মোড়, বকেয়ার ৬৫% টাকা দেওয়া শেষ, পাল্টা তোপ সরকারি কর্মীদের! – এবেলা

DA মামলায় বিরাট মোড়, বকেয়ার ৬৫% টাকা দেওয়া শেষ,  পাল্টা তোপ সরকারি কর্মীদের! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘভাতা (DA) মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করল রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ বাবদ ইতিমধ্যে ৭ হাজার ৭০০ কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়া হয়েছে এবং বাকি অংশ মেটানোর প্রক্রিয়া চলছে। তবে কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী ও ফিরদৌস শামিম পাল্টা যুক্তি দিয়ে জানান, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ সত্ত্বেও বাস্তবে বহু বঞ্চিত কর্মী এখনও বকেয়া টাকা হাতে পাননি।

দু’পক্ষের বক্তব্য শোনার পর সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, যেসব কর্মী এখনও ডিএ পাননি, তাঁদের প্রতিনিধিদের তালিকা দ্রুত জমা দিতে হবে। উল্লেখ্য, মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যেসব কর্মীর ই-সার্ভিস বুক স্ক্যান করে আপলোড হয়েছে, তাঁদের ২০০৮ থেকে ২০১৫ সালের প্রথম কিস্তির টাকা আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মেটাতে হবে। রাজ্য জানিয়েছে, ইতিমধ্যেই ৬৪,৭৫ ৯ জন কর্মীর ই-সার্ভিস বুক আপলোড করা সম্পন্ন হয়েছে। এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী বুধবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *