OpenAI-এর গোপন বৈঠকে আড়িপাতা! প্রযুক্তির সবচেয়ে বড় চুরি আটকে অবশেষে জালে সৌদি প্রকৌশলী – এবেলা

OpenAI-এর গোপন বৈঠকে আড়িপাতা! প্রযুক্তির সবচেয়ে বড় চুরি আটকে অবশেষে জালে সৌদি প্রকৌশলী – এবেলা

এবেলা ডেস্কঃ

কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম শীর্ষ গবেষণা সংস্থা ‘ওপেনএআই’-এর সান ফ্রান্সিসকো কার্যালয়ে গোপন অডিও রেকর্ডিং যন্ত্র বসিয়ে স্পর্শকাতর তথ্য চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩৫ বছর বয়সী এক সৌদি প্রকৌশলী। মার্কিন বিচার বিভাগ ও এফবিআই জানিয়েছে, অভিযুক্ত আবদুলরহমান আলফোজানের বিরুদ্ধে সংস্থার বৈঠকঘরের একটি টেলিভিশনের পেছনে টিস্যু পেপারে পেঁচিয়ে গোপন যন্ত্র বসানোর প্রমাণ মিলেছে। সিসিটিভি ফুটেজে অনুমতি ছাড়াই তাকে ওই কক্ষের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘটনার পরপরই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হয়েছে।

এফবিআই-এর অধিকর্তা কাশ প্যাটেলের তত্ত্বাবধানে এই নজিরবিহীন ঘটনার তদন্ত শুরু হলেও ওপেনএআই জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ সোর্স কোড বা গ্রাহকদের তথ্য চুরি হয়নি। নিজস্ব এআই প্রযুক্তির সহায়তায় তারা যন্ত্রটির উৎস দ্রুত শনাক্ত করতে সমর্থ হয়। গ্রেপ্তারকৃত আলফোজানের লিঙ্কডইন প্রোফাইলে মেটা, মাইক্রোসফট এবং এমআইটি-র মতো নামজাদা সংস্থায় কাজের অভিজ্ঞতা উল্লেখ রয়েছে। গোপন আড়িপাতার অপরাধে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লক্ষ ডলার জরিমানা হতে পারে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ অক্টোবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *