WBCS-এর বই দেখিয়ে কান্না মায়ের! বাদুড়িয়ার মেধাবী ছাত্র আসাফুল কি আসলেই আন্তর্জাতিক জঙ্গি? – এবেলা

WBCS-এর বই দেখিয়ে কান্না মায়ের! বাদুড়িয়ার মেধাবী ছাত্র আসাফুল কি আসলেই আন্তর্জাতিক জঙ্গি? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শান্ত গ্রাম নোয়াপাড়ায় আচমকাই নেমে এসেছে ঘোর অনিশ্চয়তা। গোবরডাঙা হিন্দু কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র ২৩ বছরের আসাফুল মল্লিক কর্নাটকে নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়ে লস্কর-ই-তৈবা বা পাকিস্তান-বিরোধী জঙ্গিগোষ্ঠী টিটিপি-র সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। বেঙ্গালুরু পুলিশের দাবি, অনলাইনে উগ্রপন্থায় উদ্বুদ্ধ হয়ে আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা করছিলেন এই যুবক এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসার প্রমাণও মিলেছে। তবে এই খবর ছড়িয়ে পড়তেই হতবাক পুরো গ্রাম, যেখানে আসাফুল পরিচিত ছিলেন অত্যন্ত শান্ত ও সরকারি চাকরির পরীক্ষার্থী হিসেবে।

একচিলতে টালির ঘরে ডব্লুবিসিএস পরীক্ষার মোটা বই হাতে ধরে কান্নায় ভেঙে পড়েছেন মা হাসিনা বিবি। তাঁর দাবি, সংসারের অভাব দূর করতেই দেড় বছর আগে বেঙ্গালুরু গিয়েছিলেন তাঁর নিরপরাধ ছেলে; অন্যায়ের সঙ্গে আসাফুলের কোনো যোগ থাকতে পারে না। ছেলের গ্রেফতারির পর তদন্তে সহযোগিতার জন্য বেঙ্গালুরু গিয়েছেন বাবা। পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত থাকলেও, বিষয়টি সত্যিই কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নাকি অন্য রাজ্যের ষড়যন্ত্রের শিকার, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র সংশয় তৈরি হয়েছে। প্রাক্তন জঙ্গিযোগ কাণ্ডে সাজাপ্রাপ্ত তানিয়া খাতুনের কথা স্মরণ করে এখন ধন্দে পুরো এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *