অজিত পাওয়ারের জীবনাবসান: রূপালি পর্দা থেকে রাজনীতির ময়দান – এবেলা
এবেলা ডেস্কঃ
বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক ও বিনোদন জগৎ। রাজনীতির শীর্ষস্থানে পৌঁছানোর আগে তাঁর জীবনের শুরুটা হয়েছিল রাজকমল স্টুডিওর রূপালি জগতে। প্রখ্যাত পরিচালক ভি শান্তারামের সান্নিধ্যে এবং বাবার কাজের সূত্রে যৌবনের অনেকটা সময় তিনি সিনেমার নেপথ্যে কাটিয়েছিলেন।
তবে বাবার মৃত্যুর পর অজিতের জীবন এক নাটকীয় মোড় নেয়। ক্যামেরার পিছনের জগত ছেড়ে তিনি নাম লেখান রাজনীতির আঙিনায়। ‘নভরং’ বা ‘দুনিয়া না মানে’-এর মতো কালজয়ী সিনেমার আবহে বেড়ে ওঠা অজিত শেষ পর্যন্ত আধুনিক ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন।

