অনলাইনে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগ বাস্কেট ও ইনস্টামার্টের লাইসেন্স স্থগিত করল প্রশাসন! – এবেলা

অনলাইনে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগ বাস্কেট ও ইনস্টামার্টের লাইসেন্স স্থগিত করল প্রশাসন! – এবেলা

এবেলা ডেস্কঃ

অনলাইন বিপণন সংস্থার মাধ্যমে খাদ্যপণ্য হিসেবে বিষাক্ত ধুতরো ফল বিক্রির অভিযোগ ওঠার পর কঠোর পদক্ষেপ করল কর্নাটক খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন। মানুষের খাওয়ার উপযোগী পণ্য হিসেবে এই বিষাক্ত ফল তালিকাভুক্ত করার অপরাধে আমাজন, বিগ বাস্কেট এবং ইনস্টামার্টের খাদ্য সংক্রান্ত লাইসেন্স স্থগিত করা হয়েছে। ক’দিন আগেই এই বিপজ্জনক পণ্যের অনলাইন বিক্রি নিয়ে প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছিল, যেখানে দেখা যায় প্ল্যাটফর্মগুলিতে ধুতুরার ফল ও বীজ বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর এফএসএসএআই-এর তরফে সংশ্লিষ্ট তিন সংস্থাকে নোটিস পাঠানো হয়। নোটিসের জবাবে আমাজন কোনো উত্তর দেয়নি, ইনস্টামার্ট অতিরিক্ত সময় চেয়েছে এবং বিগ বাস্কেট বিক্রি বন্ধ করার কথা জানিয়েছে। তবে সংস্থাগুলির এই ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লাইসেন্স স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে যথাযথ শুনানির পরেই কেবল এই স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *