অন্নপূর্ণার টাকা নিয়ে তুলকালাম, বৈঠক ছেড়ে বেরিয়ে বিস্ফোরক মন্ত্রী অগ্নিমিত্রা! – এবেলা

অন্নপূর্ণার টাকা নিয়ে তুলকালাম, বৈঠক ছেড়ে বেরিয়ে বিস্ফোরক মন্ত্রী অগ্নিমিত্রা! – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জেলাশাসক দফতরে প্রশাসনিক বৈঠকের সময় অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না-পাওয়ায় তীব্র বিক্ষোভ দেখান একদল স্থানীয় মহিলা। যোগ্য হওয়া সত্ত্বেও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র চত্বর। পরিস্থিতি সামাল দিতে এবং আন্দোলনকারীদের অভিযোগ শুনতে মাঝপথেই বৈঠক ছেড়ে নীচে নেমে আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিক্ষোভরত মহিলাদের শান্ত করার পাশাপাশি তিনি জানান, বিশাল সংখ্যক আবেদনপত্র আপলোড করতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগবে, তাই সকলকে একটু ধৈর্য ধরতে হবে।

তবে বৈঠক শেষে এই অশান্তির নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ তোলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সরাসরি দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা যোগ্যদের না দিয়ে অযোগ্যদের পাইয়ে দেওয়ার নেপথ্যে পূর্বতন শাসকদলের হাত রয়েছে। এমনকি সরকারি দফতরের ভিতরে বসেও অনেকে ইচ্ছাকৃতভাবে এই গোলমাল পাকাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এই সমস্ত অনিয়ম ও চক্রান্তের বিষয়টি তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের টাকা না-পেয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিক্ষোভের ছবি লাগাতার সামনে আসছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *