‘অভিষেককে ছাড়াই কংগ্রেসে আসুন!’ অধীরের বিস্ফোরক শর্তে তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/10/02/adhir-mamata-2026-10-02-08-53-29.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
রাজনৈতিক টানাপোড়েনের আবহেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অবশিষ্ট জনপ্রতিনিধিদের সসম্মানে কংগ্রেসে যোগ দেওয়ার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বঙ্গে তৃণমূল নেতৃত্ব মেনে নেওয়ার বার্তা দিলেও তিনি একটি বিশেষ শর্ত জুড়ে দিয়ে বলেন, “যাকে নিয়ে এত ঝঞ্ঝাট, সেই ব্যাগেজটা বাদ দিয়ে সবাই চলে আসুন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাম না করে তিনি সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এক নতুন শোরগোল তৈরি হয়েছে।
অন্য দিকে, পুজোর ঠিক আগেই রাজ্যবাসীর জন্য বড় স্বস্তির বার্তা এনেছে আলিপুর আবহাওয়া দপ্তর।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহে উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশ ক্রমশ পরিষ্কার হবে। দুর্গাপূজোর আগেই বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে পারে বর্ষা। বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা খারিজ হওয়ায় পুজোয় মেঘমুক্ত আবহাওয়ার ইঙ্গিত মিলছে।
