অভিষেকের চার্টার্ড বিমানে কেম্যান রহস্য! ইডির তথ্যে তাজ্জব কুণাল ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের খরচে বড়সড় দুর্নীতির হদিস পেল ইডি। রাধাবাজারের কেয়ারওয়েল অ্যাভিয়েশনের পাঁচটি ঠিকানায় তল্লাশি চালিয়ে জানা গেছে, ২০২৩ থেকে ২০২৬-এর মধ্যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকা ওই সংস্থায় যায়। সেই টাকায় বিমান ও কপ্টার কিনে ফের তা চড়া ভাড়ায় দলকেই দেওয়া হতো। তদন্তকারীদের দাবি, এটি আসলে বেআইনি অর্থের চক্রাকার লেনদেন।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই বিপুল আর্থিক লেনদেনের সঙ্গে কর ফাঁকির স্বর্গরাজ্য ‘কেম্যান দ্বীপপুঞ্জ’-এর যোগসূত্র মিলেছে। অবৈধ অর্থের উৎস লুকাতে সেখানকার একটি শেল কো ম্পা নি থেকে ১৭ লক্ষ ডলারের ভুয়ো ঋণ দেখিয়েছিল কেয়ারওয়েল। দুর্নীতির এমন তথ্য সামনে আসতেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বিধায়ক কুণাল ঘোষ। এসব বিষয়ে কিছুই জানতেন না দাবি করে, আর্থিক কেলেঙ্কারির গভীরে গিয়ে তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
