আদালতের কড়া ধমক! রক্ষাকবচ বাতিলের হুঁশিয়ারিতে পিছু হঠলেন অভিষেক – এবেলা

আদালতের কড়া ধমক! রক্ষাকবচ বাতিলের হুঁশিয়ারিতে পিছু হঠলেন অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

‘ডিজে মামলায়’ কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। প্রয়োজনে মামলা খারিজ করে জরিমানারও হুঁশিয়ারি দেন তিনি। বিচারপতির এই কড়া বার্তার পরেই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেন অভিষেকের আইনজীবী।

এর আগে অভিষেক বিতর্কিত মন্তব্যটি নিজের বলে স্বীকার করে নিয়ে কণ্ঠস্বরের নমুনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে আদালতের কঠোর অবস্থানের পর তাঁর আইনজীবী জানান, আগামী ১৫ জুলাই বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন সাংসদ। ওই দিন তাঁর ওপর যাতে কোনও ডিম ছোড়ার ঘটনা না ঘটে, সেই বিষয়ে আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *