তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস, বিজেপিতে যোগ দিয়েই বড়সড় বোমা ফাটালেন সুস্মিতা দেব – এবেলা

তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস, বিজেপিতে যোগ দিয়েই বড়সড় বোমা ফাটালেন সুস্মিতা দেব – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলটির তিন প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানান যে, বিদায়ী এই শাসকদলে তাঁর নিজের যেমন কোনও ভবিষ্যৎ ছিল না, তেমনই দলটিরও আর কোনও ভবিষ্যৎ তিনি দেখছেন না।

বিজেপিতে যোগদানের কারণ হিসেবে সুস্মিতা দেব পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা হারানোর পর সামনে আসা বিভিন্ন তথ্য ও দুর্নীতির অভিযোগকে দায়ী করেছেন। বিগত পাঁচ বছর বাংলার রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই নেত্রী আরও জানান, প্রতিবেশী রাজ্য আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের উন্নয়নমূলক কাজ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। মূলত আসামের সেই দৃশ্যমান বিকাশ দেখেই তিনি এখন তাঁর নেতৃত্বে কাজ করতে আগ্রহী হয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *