হাইকোর্টের তীব্র ভর্ৎসনা, ক্ষোভের মুখে মামলা প্রত্যাহার অভিষেকের – এবেলা

হাইকোর্টের তীব্র ভর্ৎসনা, ক্ষোভের মুখে মামলা প্রত্যাহার অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিজে মামলায় তীব্র আইনি জটিলতায় পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানে নজিরবিহীন ভর্ৎসনার মুখে পড়েন তিনি। তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পাওয়ার পরও কেন তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছেন না, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আদালতের এই প্রবল ক্ষোভ ও চাপের মুখে পড়ে শেষমেশ কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সংক্রান্ত চ্যালেঞ্জ মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন অভিষেকের আইনজীবী।

আইনি ধাক্কা খাওয়ার পর আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় বিধাননগর আদালতে অভিষেককে নিজের কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে। সিআইডির একাধিক তলব ও হাজিরা এড়ানোর পর আদালত এই অন্তিম সময়সীমা নির্ধারণ করেছে। এদিকে আদালতে যাওয়ার সময় ডিম ছুঁড়ে হেনস্থা হওয়ার আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী। এই আবেদনের প্রেক্ষিতে আদালত রাজ্য প্রশাসনকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের এই নির্দেশের পর এখন রাজনৈতিক মহলের নজর আগামী বুধবারের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *