আইপ্যাকের সব কাজ বন্ধ! কর্মীদের জন্য এবার বড় ঘোষণা

আইপ্যাকের সব কাজ বন্ধ! কর্মীদের জন্য এবার বড় ঘোষণা

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক (I-PAC) তাদের সমস্ত কাজ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ দিন অর্থাৎ ১১ মে পর্যন্ত তাদের কর্মীরা ছুটিতে থাকবেন। নির্বাচনের মরশুমে একটি হাই-প্রোফাইল রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার এই আকস্মিক অনুপস্থিতি রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংস্থার উচ্চপদস্থ সূত্রের খবর, নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কারণেই আপাতত কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে ঠিক কী ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আগামী ১১ মে ছুটি শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ ও পুনরায় কাজ শুরুর বিষয়ে আলোচনা করবে সংস্থাটি। এদিকে, এই বিরতির ফলে শাসকদল তৃণমূলের প্রচার কৌশলে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *