আগামীকাল ষষ্ঠী, মর্ত্যে মহামায়ার আগমন কবে ও কখন! জানুন পুজোর নিখুঁত নির্ঘণ্ট – এবেলা

আগামীকাল ষষ্ঠী, মর্ত্যে মহামায়ার আগমন কবে ও কখন! জানুন পুজোর নিখুঁত নির্ঘণ্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

অপেক্ষার প্রহর শেষ করে রাত পোহালেই শুরু বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গোৎসব। চলতি বছর দেবী উমা মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে এবং বিদায় নেবেন নৌকায়। শাস্ত্রীয় মতে ঘোটকে আগমন রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার ইঙ্গিত দিলেও, নৌকায় গমন শস্যবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে প্রতিবারের মতো এবারও প্রাচীন পঞ্জিকা এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার সময়সূচি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ কৌতূহল। সঠিক সময়ে দেবীর বোধন ও পুজোর নির্ঘণ্ট জানতে মুখিয়ে রয়েছেন সকলে।

প্রাচীন পঞ্জিকা ও বেণীমাধব শীলের হিসাব অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর অর্থাৎ শুক্রবার সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, শুক্রবার সারাদিন ষষ্ঠী তিথি থাকলেও বারবেলার অনুরোধে সকাল আটটা ত্রিশ মিনিটের মধ্যে কল্পারম্ভ ও বিহিত পুজো সম্পন্ন করার নির্দেশ রয়েছে। একই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস নিয়েও রয়েছে নানা জল্পনা। সঠিক সময় মেনে বাঙালি মেতে উঠতে চলেছে শারদোৎসগের আনন্দে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *