আমেরিকার বিশ্ববিদ্যালয়ে হামলার হুঁশিয়ারি ইরানের! – এবেলা
এবেলা ডেস্কঃ
তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কিন ও ইজরায়েলি ড্রোন হামলার প্রতিশোধ নিতে এবার রণংদেহি মেজাজে ইরান। সোমবার দুপুর ১২টার মধ্যে ওয়াশিংটনকে ক্ষমা চাওয়ার চরম সময়সীমা বেঁধে দিয়েছে তেহরান। নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকা দুঃখপ্রকাশ না করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরানি রেভল্যুশনারি গার্ড।
ইতিমধ্যেই কাতার ও সংযুক্ত আরব আমিরাতে থাকা টেক্সাস এঅ্যান্ডএম এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো ক্যাম্পাসগুলোতে চরম আতঙ্ক ছড়িয়েছে। ইরানি সেনার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, সম্ভাব্য হামলা এড়াতে শিক্ষার্থী ও কর্মীদের অবিলম্বে ক্যাম্পাস থেকে অন্তত ১ কিলোমিটার দূরে সরে যেতে হবে। গত শুক্রবার ও শনিবার তেহরানে হওয়া জোরালো বিস্ফোরণের পরেই দুই দেশের সংঘাত এখন চরমে।

