আরজি করে সিবিআই-এর স্পেশাল টিম! হাইকোর্টের নির্দেশে সিট গঠন করে শুরু জোরদার তদন্ত – এবেলা

আরজি করে সিবিআই-এর স্পেশাল টিম! হাইকোর্টের নির্দেশে সিট গঠন করে শুরু জোরদার তদন্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসক খুনের মামলার তদন্তে এবার সরাসরি ময়দানে নামল সিবিআই। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর সোমবার সকালেই এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠন করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই আরজি কর হাসপাতালে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা।

সিবিআই সূত্রের খবর, নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করতেই আজ সিবিআই-এর সিটের তদন্তকারী অফিসারেরা হাসপাতালে গিয়েছেন। এদিন ৬ সদস্যের একটি বিশেষ দল হাসপাতালে পৌঁছায়। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালের অন্দরে থাকা তথ্য ও প্রমাণের খোঁজে পুনরায় তল্লাশি শুরু করেছেন বলে জানা গেছে। হাইকোর্টের নজরদারিতে সিবিআই-এর এই ঝটিকা সফর এবং নতুন করে সিট গঠন করে তদন্তের গতি বাড়ানোয় এই মামলায় বড়সড় মোড় আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *