লেটেস্ট নিউজ

ইজরায়েলের চাপেই ইরানের সঙ্গে যুদ্ধ, ট্রাম্পের বিরুদ্ধে তোপ দেগে মার্কিন কর্তার পদত্যাগ – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের ডিরেক্টর জো কেন্ট ইজরায়েলের প্ররোচনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। মঙ্গলবার নিজের পদ থেকে ইস্তফা দিয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। কেন্টের মতে, ইরান আমেরিকার জন্য কোনো সরাসরি হুমকি ছিল না, বরং ইজরায়েলের স্বার্থরক্ষা করতেই এই সামরিক অভিযান শুরু করা হয়েছে।

কেন্ট জানান, বিবেকের তাড়নায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তেহরানের বিরুদ্ধে চলমান এই সংঘাতকে তিনি সমর্থন করতে পারছেন না। সন্ত্রাস দমন কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালীন তাঁর এই সরে দাঁড়ানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের বিদেশনীতিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

এদিকে পরিস্থিতির অবনতি ঘটিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই ও আবু ধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার দুবাই বিমানবন্দরে ইরানি ড্রোন আছড়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায়, যদিও কোনো প্রাণহানির খবর মেলেনি। আমেরিকা, ইরান ও ইজরায়েলের এই ত্রিমুখী সংঘাত বর্তমানে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *