লেটেস্ট নিউজ

ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের সাফল্য, বিশ্বমঞ্চে ভারতের তরুণ প্রতিভাদের জয়জয়কার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ‘ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট’-এর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, দিল্লির এই ঐতিহাসিক সম্মেলন প্রমাণ করেছে যে বিশ্বের দরবারে ভারতের তরুণ প্রজন্মের প্রযুক্তিগত সক্ষমতা আজ স্বীকৃত। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভবিষ্যৎ অভিমুখ নির্ধারণে ভারত এখন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই সম্মেলনে ‘এআই ইম্প্যাক্ট’ বিষয়ক নয়াদিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে, যা বিশ্বব্যাপী সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক। মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, প্রযুক্তি নিয়ে ভারতীয় তরুণদের চিন্তাভাবনা মানবতার কল্যাণে অত্যন্ত কার্যকর। এই ঘোষণাপত্রে ৮৯টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা স্বাক্ষর করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এআই ব্যবহারের বিষয়ে একমত হয়েছে।

সম্মেলনে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিশ্বের শীর্ষ নেতা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। ‘সর্বজন হিথায়, সর্বজন সুখায়’ মূলমন্ত্রে আয়োজিত এই আসরের লক্ষ্য ছিল ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শীর্ষস্থানে প্রতিষ্ঠিত করা। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ধরিত্রীর সুরক্ষায় এআই-এর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *