এক সেকেন্ডের থমকে যাওয়া পৃথিবী, ধ্বংসের মুখে কি তবে মানবজাতি!

এক সেকেন্ডের থমকে যাওয়া পৃথিবী, ধ্বংসের মুখে কি তবে মানবজাতি!

পৃথিবী তার নিজ অক্ষে প্রতি ঘণ্টায় ১,৬৭০ কিলোমিটার বেগে অবিরাম ঘুরে চলেছে। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, যদি কোনো কারণে পৃথিবী হঠাৎ এক সেকেন্ডের জন্য থেমে যায়, তবে নিউটনের জড়তার সূত্র অনুযায়ী এর উপরিভাগের বায়ুমণ্ডল, মানুষ, যানবাহন ও ঘরবাড়ি একই গতিতে পূর্ব দিকে ছিটকে যাবে। এই তীব্র গতির ধাক্কা সুপারসনিক মিসাইলের মতো সবকিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।

পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে সমুদ্রের বিশাল জলরাশি প্রচণ্ড বেগে স্থলভাগের ওপর আছড়ে পড়বে, যা কয়েক শ মিটার উচ্চতার মেগা-সুনামি তৈরি করে উপকূলীয় শহরগুলোকে নিশ্চিহ্ন করে দেবে। একই সঙ্গে শব্দের চেয়ে দ্রুতগতিতে বইতে থাকা বায়ুমণ্ডল অট্টালিকা ও গাছপালা উপড়ে ফেলবে এবং বিশ্বজুড়ে দাবানল ছড়িয়ে দেবে। এর ফলে সৃষ্ট তীব্র চাপে টেকটোনিক প্লেটগুলো নড়াচড়া করায় বিশ্বজুড়ে ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হবে। এছাড়া পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সূর্যের ক্ষতিকর মহাজাগতিক রশ্মি ভূপৃষ্ঠে প্রবেশ করবে, যার ফলে পৃথিবীর প্রায় ৮৫ শতাংশ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে, নিকট ভবিষ্যতে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *