বঙ্গ কাঁপছে ইডির ঝটকায়, আটক জয় কামদার!

বঙ্গ কাঁপছে ইডির ঝটকায়, আটক জয় কামদার!

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে কলকাতায় বড়সড় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবার সকালে মানি লন্ডারিং বা অর্থপাচার সংক্রান্ত মামলার সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি শহরের তিনটি পৃথক স্থানে একযোগে তল্লাশি চালায়। এই অভিযানে ‘সান এন্টারপ্রাইজ’ নামক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে গেছেন ইডি আধিকারিকরা।

এই অভিযানের অংশ হিসেবে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের দুটি বাসভবনেও তল্লাশি চালানো হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) অনুযায়ী, ‘সোনা পাপ্পু এবং জয় কামদার’ সংক্রান্ত একটি আর্থিক দুর্নীতির মামলার তদন্তেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে জয় কামদারের আইনি প্রতিনিধি জানিয়েছেন, তাকে আটকের সুনির্দিষ্ট কারণ এখনও তাকে জানানো হয়নি। এই তদন্তে কোনও রাজনৈতিক নেতার নাম আনুষ্ঠানিকভবে জড়ানো না হলেও, উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও প্রভাবশালী ব্যবসায়ীর যোগসূত্র খতিয়ে দেখার বিষয়টি প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *