এখনও মেলেনি পঞ্চম বেতন কমিশনের বকেয়া! বড় বিপাকে হাজার হাজার রাজ্য সরকারি কর্মী? – এবেলা

এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটিকে দেওয়া রাজ্য সরকারের একটি বিশেষ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ২০১৬-১৯ সালের পঞ্চম বেতন কমিশনের বকেয়া টাকা এখনও পাননি বহু রাজ্য সরকারি কর্মী। সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যের মোট ২৫,৯২১ জন কর্মীকে এখনও ২১৫ কোটি ৯১ লক্ষ টাকা দেওয়া বাকি রয়েছে। মূলত অর্থদপ্তরের নিয়ন্ত্রণের বাইরে ডেপুটেশনে কর্মরত থাকা, সার্ভিস রুল সংক্রান্ত আইনি জটিলতা এবং নানা টেকনিক্যাল সমস্যার কারণেই এই বকেয়া অর্থ সময়মতো প্রদান করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
পাশাপাশি, পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যকার বকেয়া ডিএ দুটি কিস্তিতে মেটানোর কথা থাকলেও ব্যাংক ও অর্থদপ্তরের জটিলতায় কলকাতা পুর এলাকার বহু প্রাপক এখনও বঞ্চিত রয়েছেন। মালহোত্রা কমিটিকে রাজ্য জানিয়েছে, প্রায় ৮৮ হাজার পেনশনভোগীকে এখনও প্রায় ৪০০ কোটি টাকা পরিশোধ করা বাকি আছে। বকেয়া দ্রুত মেটানোর জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হলেও তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনও অধরা রয়ে গেছে।
