এটিএম ও ইউপিআই থেকে মিলবে পিএফের টাকা, নতুন ডেডলাইন ঘোষণা কেন্দ্রের – এবেলা

এটিএম ও ইউপিআই থেকে মিলবে পিএফের টাকা, নতুন ডেডলাইন ঘোষণা কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ

এটিএম এবং ইউপিআই ব্যবস্থার মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো জটিল প্রক্রিয়া বাদ দিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা তোলার ব্যবস্থা আরও সহজতর করা হচ্ছে। ইপিএফও ৩.০ প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে এবং পাইলট প্রোজেক্ট সফল হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তা চালু হতে পারে।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে কয়েক কোটি পিএফ সদস্য সহজেই তাঁদের জমানো টাকার ৭৫ শতাংশ পর্যন্ত মুহূর্তের মধ্যে ইউপিআই বা এটিএমের মাধ্যমে তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা অবসরকালীন সঞ্চয় হিসেবে গচ্ছিত থাকবে এবং তার ওপর আগের মতোই নিয়মিত সুদ মিলবে। এতদিন অনলাইনে দীর্ঘ প্রক্রিয়া ও বিভিন্ন ধাপ পেরিয়ে পিএফের টাকা তুলতে যে ঝক্কি পোহাতে হতো, এই আধুনিক ব্যবস্থায় তা থেকে বড় স্বস্তি পাবেন গ্রাহকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *