“এবার মমতাদি বুঝুক, তাঁর এটা প্রাপ্য ছিল!” মমতাকে নজিরবিহীন খোঁচা কুণালের – এবেলা

“এবার মমতাদি বুঝুক, তাঁর এটা প্রাপ্য ছিল!” মমতাকে নজিরবিহীন খোঁচা কুণালের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তৃণমূলের অন্দরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিদ্রোহের আগুন জ্বলতেই এবার সরাসরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা দিলেন কুণাল ঘোষ। দলের এই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে বেলেঘাটার তৃণমূল বিধায়কের এই বিস্ফোরক মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে।

দলের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কুণাল ঘোষ বলেন, “দিদি এদের মাথায় তুলে রেখেছিলেন। অন্ধের মতো বিশ্বাস করেছিলেন। তখন আমার কথা শোনেননি। এর ফলে দলের আসল যোগ্য মানুষেরা কোনও জায়গা পাননি।”

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে কুণাল আরও বলেন, “এই লোকের (সুদীপ) জন্যই তাপস রায়ের মতো নেতা দল ছেড়ে চলে গেছেন। সজল ঘোষের বাড়িতে দরজা ভেঙে পুলিশ ঢোকানো হয়েছিল। আমি যখন এই সব অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, তখন উল্টে দল আমাকেই সাসপেন্ড করেছিল।” নিজের পুরনো ক্ষোভ উগরে দিয়ে মমতার উদ্দেশ্যে তাঁর সরাসরি বার্তা, “এবার মমতাদি বুঝুক! তাঁর এটা প্রাপ্য ছিল।”

তৃণমূলের অন্দরের দীর্ঘদিনের কোন্দল এবং সুদীপের বিরুদ্ধে ক্ষোভ যে এবার সরাসরি দলনেত্রীর সিদ্ধান্তের দিকেই আঙুল তুলছে, কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্য তারই বড় প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *