‘ও আমাদের কেউ নয়!’ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলাকারী বাপ্পার রাজনৈতিক পরিচয় নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় ধৃত বাপ্পা গুছাইতের রাজনৈতিক পরিচয় ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেস ও বিজেপি—উভয় পক্ষই ধৃতের সঙ্গে দলের সমস্ত রকম যোগসূত্র অস্বীকার করে একে অপরকে আক্রমণ শাণিয়েছে। ঘটনার আকস্মিকতায় স্থানীয় মহল এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
গত বৃহস্পতিবার ভোরে পূর্ব যাদবপুরে বিকাশরঞ্জনের বাড়িতে বাইকে চড়ে এসে মদের খালি বোতল ছোঁড়া, গালিগালাজ ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ অভিযুক্ত বাপ্পাকে গ্রেফতার করলেও তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দ কাটেনি। তৃণমূলের দাবি, বাপ্পা একসময়ের বিজেপি কর্মী এবং সুযোগ বুঝে দলে ভিড়েছিলেন। অন্যদিকে বিজেপির পালটা দাবি, গত ৪ তারিখের পর তাদের দলে নতুন কাউকে নেওয়া হয়নি, ফলে ধৃত ব্যক্তি আদতে তৃণমূলের সঙ্গেই যুক্ত। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
