ওসি-কে সরানোর দাবিতে তোলপাড়! কমিশনে নালিশ তৃণমূলের

ওসি-কে সরানোর দাবিতে তোলপাড়! কমিশনে নালিশ তৃণমূলের

নরেন্দ্রপুর থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ বিষ্ণুকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, ওই পুলিশ আধিকারিক পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই প্রশাসনিক পরিবর্তনের দাবি জানিয়েছে দলটি।

তৃণমূলের অভিযোগ, নরেন্দ্রপুর থানার ওসি প্রসেনজিৎ বিষ্ণু ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন পুলিশ আধিকারিক দেবাশিস ধরের মধ্যে গভীর ব্যক্তিগত ও পেশাদার সুসম্পর্ক রয়েছে। দলের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে, কোনো প্রার্থীর ঘনিষ্ঠ ব্যক্তি থানার দায়িত্বে থাকলে তা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এমন পরিস্থিতি সাধারণ ভোটারদের মনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি এলাকায় রাজনৈতিক উত্তজনা বাড়াতে পারে বলেও তৃণমূল আশঙ্কা প্রকাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *