কর্মী প্রভিডেন্ট ফান্ডে ১৮১৬ কোটি টাকার জালিয়াতি! আম্বানির বিরুদ্ধে সিবিআই-এর এফআইআর! – এবেলা

কর্মী প্রভিডেন্ট ফান্ডে ১৮১৬ কোটি টাকার জালিয়াতি! আম্বানির বিরুদ্ধে সিবিআই-এর এফআইআর! – এবেলা

এবেলা ডেস্কঃ

শিল্পপতি অনিল আম্বানির অস্বস্তি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। কর্মী প্রভিডেন্ট ফান্ড (EPFO)-এর প্রায় ১,৮১৬.২২ কোটি টাকা জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে রিলায়্যান্স ক্যাপিটাল এবং তার প্রাক্তন চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।

কী এই জালিয়াতির ঘটনা?

সিবিআই-এর এফআইআর অনুসারে, ২০১৩-১৪ অর্থবর্ষে রিলায়্যান্স ক্যাপিটালের ‘সিকিয়োর্ড নন-কনভার্টিবল ডিবেঞ্চার’-এ প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল ইপিএফও। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও পাওনা টাকা মেটাতে ব্যর্থ হয় সংস্থাটি।

পরবর্তীকালে ২০২৪ সালে এনসিএলটি (NCLT)-র হস্তক্ষেপে ১,৪৯২ কোটি টাকা উদ্ধার হলেও, মূল অঙ্কের ১,০০৭ কোটি এবং সুদের ৮০৯ কোটি— সব মিলিয়ে মোট ১,৮১৬ কোটি টাকা বকেয়া থেকে যায়। আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি (ED)-র তদন্তে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এই সংক্রান্ত একাধিক প্রতারণামূলক লেনদেনের তথ্য উঠে আসে। এর পরেই গত ২১ জুলাই সিবিআই-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

আম্বানি শিবিরের সাফাই:

তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন অনিল আম্বানির মুখপাত্র। তাঁর দাবি—

  • এই এফআইআর মূলত সংস্থাকেন্দ্রিক।
  • ২০০৫ থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত অনিল আম্বানি রিলায়্যান্স ক্যাপিটালের নন-এগ্‌জিকিউটিভ পদে ছিলেন।
  • ২০২১ সালের নভেম্বরেই আরবিআই (RBI) পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিল।
  • কোনও ধরনের আর্থিক অনিয়মের সঙ্গে তিনি যুক্ত নন এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *