কালীঘাট থেকে বেরোতেই কুণাল ঘোষের মাথায় ডিম মারল যুবক! এলাকায় তীব্র উত্তেজনা – এবেলা

কালীঘাট থেকে বেরোতেই কুণাল ঘোষের মাথায় ডিম মারল যুবক! এলাকায় তীব্র উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: এবার খোদ তৃণমূলের হেভিওয়েট নেতা তথা উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোঁড়া হলো ডিম! সোমবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক বাইরেই ঘটে এই নজিরবিহীন ঘটনা। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বৈঠক সেরে কুণাল ঘোষ সবেমাত্র বাইরে বেরিয়েছিলেন, ঠিক তখনই এক যুবক তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়ে। ডিমটি সরাসরি কুণালের মাথায় গিয়ে লাগে।

এই ঘটনায় মুহূর্তের মধ্যে কালীঘাট চত্বরে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত তৃণমূল কর্মী ও নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি হামলাকারী যুবককে ধরে ফেলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম চন্দন এবং সে নিজেকে স্থানীয় বাসিন্দা বলে দাবি করেছে।

তৃণমূল নেতার ওপর এমন হামলার কারণ জানতে চাওয়া হলে ধৃত যুবক চন্দন ক্ষোভ উগরে দিয়ে বলে, “এতদিন ধরে এরা (তৃণমূল) সাধারণ মানুষের ওপর অনেক অত্যাচার চালিয়েছে। কুণাল ঘোষও তার মধ্যে কম নন। সেই ক্ষোভ থেকেই এই কাজ করেছি।”

তৃণমূলের অন্দরের এই হাইপ্রোফাইল বৈঠকের পর খোদ দলনেত্রীর বাড়ির সামনে এমন ‘ডিম্বাস্ত্র’ হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *