কুম্ভ রাশিতে পঞ্চগ্রহী যোগ, তিন রাশির ওপর অমঙ্গল সংকেত
আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে শনির এই রাশিতে আগে থেকেই অবস্থানরত বুধ, শুক্র, সূর্য ও রাহুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে এক বিরল ‘পঞ্চগ্রহী যোগ’। এই জ্যোতিষশাস্ত্রীয় পরিস্থিতিতে উগ্র গ্রহদের মিলনে একটি জটিল ও নেতিবাচক প্রভাব সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী ১৫ দিন স্থায়ী হতে পারে।
এই বিশেষ যোগের প্রভাবে কর্কট রাশির জাতকদের মানসিক চাপ, শারীরিক অসুস্থতা এবং ব্যবসায়িক ক্ষতির প্রবল আশঙ্কা রয়েছে। মকর রাশির ক্ষেত্রেও স্বাস্থ্যের অবনতি ও আয়ের চেয়ে ব্যয়ের আধিক্য দেখা দিতে পারে। বিশেষ করে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের অসাবধানতা এড়িয়ে চলাই শ্রেয়।
পঞ্চগ্রহী যোগের কেন্দ্রস্থল কুম্ভ হওয়ায় এই রাশির জাতকদের জন্য সময়টি বেশ চ্যালেঞ্জিং হবে। সূর্য, মঙ্গল ও রাহুর প্রভাবে তাদের আত্মবিশ্বাসের অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। শারীরিক ওঠানামা ও মানসিক অস্থিরতা এড়াতে এই সময়কালে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে তিনটি রাশির জাতকদের আগামী ১৫ দিন অত্যন্ত সতর্ক থাকতে হবে।

