খেলার ছলেই নেমে এলো নৃশংস থাবা! কাকার ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ৪ ভাইঝি – এবেলা

খেলার ছলেই নেমে এলো নৃশংস থাবা! কাকার ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ৪ ভাইঝি – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুরে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির ভেতরে ও বাইরে খেলাধুলোর সময় আচমকাই চার শিশুকন্যার ওপর ধারালো হাসুয়া নিয়ে চড়াও হয় তাদের নিজের কাকা, গোলাম সারওয়ার ওরফে বাদশা। কোনো কিছু বুঝে ওঠার আগেই খুদেদের ওপর পরপর কোপ বসাতে থাকে সে। আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাপ্লুত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি তিন শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়েই সুতি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গোলাম সারওয়ারকে আটক করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যুবক মাঝেমধ্যেই মানসিক সমস্যার ওষুধ খেতেন, তবে আক্রমণের সময় তার মানসিক অবস্থা ঠিক কেমন ছিল তা এখনও স্পষ্ট নয়। একই পরিবারের চার শিশুর মধ্যে একজনের মর্মান্তিক মৃত্যু ও বাকিদের চিকিৎসাধীন থাকার খবরে গোটা রঘুনাথপুরে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্ত কাকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *