জলের নিচে দিল্লি-গুরুগ্রাম! ২৬ উড়ান বাতিল, বাড়ি থেকেই কাজের নির্দেশ প্রশাসনের – এবেলা

জলের নিচে দিল্লি-গুরুগ্রাম! ২৬ উড়ান বাতিল, বাড়ি থেকেই কাজের নির্দেশ প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ

একটানা ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে বিপর্যস্ত রাজধানী দিল্লি এবং এর সংলগ্ন এনসিআর অঞ্চল। সপ্তাহের প্রথম কার্যদিবসেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক প্রধান রাস্তা, যার জেরে তীব্র যানজটের কবলে পড়েছেন সাধারণ মানুষ। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের জেরে ২৬টি উড়ান সম্পূর্ণ বাতিল করা হয়েছে, প্রায় চারশোটি বিমানের সময় পিছিয়েছে এবং ১৫টি বিমানকে নিরাপদে অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে। গুরুগ্রামের সোহনা রোডের সার্ভিস লেনে প্রায় দুই ফুট জল জমে দীর্ঘ চার কিলোমিটার যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তির ছবি সামনে এসেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুগ্রাম জেলা প্রশাসন সরকারি-বেসরকারি অফিস, স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মঙ্গলবার বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) পরামর্শ দিয়েছে। এদিকে চিন্তা বাড়িয়ে আবহাওয়া দফতর দিল্লি-এনসিআর ও সংলগ্ন এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে গুরুগ্রাম ও ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে জলজমা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। গাজিয়াবাদেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *