জুন মাসেই অ্যাকাউন্টে আসবে ১২,০০০ টাকা, শুভেন্দুর ঘোষণায় খুশির হাওয়া!

বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সৌভিক পাত্রের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’ থেকে বড় আর্থিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আগামী জুন মাস থেকেই রাজ্যের যোগ্য প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন ১২ হাজার টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকারি প্রকল্পের তুলনায় এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বেশি লাভজনক হবে বলে তিনি দাবি করেন।
এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদলকে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেন। তিনি বলেন, বিজেপি উন্নয়ন চায় এবং রাজ্যের মানুষ যদি জুন মাসে ১২ হাজার টাকার আর্থিক সুবিধা পেতে চান, তবে তাদের পদ্ম চিহ্নে ভোট দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা হিসেবেই বিরোধী দলনেতার এই নগদ সহায়তার ঘোষণা আসন্ন উপনির্বাচনের আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
