লেটেস্ট নিউজ

ট্রাম্পের পায়ে তেল দিচ্ছেন সৌদি যুবরাজ! যুদ্ধের আবহে বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান-আমেরিকা যুদ্ধের এক মাস পূর্ণ হতেই সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানকে নিয়ে নজিরবিহীন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এক বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে সৌদি যুবরাজ এখন কার্যত তাঁর তোষামোদ করছেন।

ট্রাম্পের কথায়, “এক বছর আগে আমেরিকা মৃত দেশ ছিল, কিন্তু এখন আমরাই বিশ্বের সবথেকে শক্তিশালী। যুবরাজ ভাবতেও পারেননি তাঁকে এভাবে আমার পা চাটতে হবে।” তবে বিদ্রুপের পরক্ষণেই বিন সালমানকে ‘দুর্দান্ত যোদ্ধা’ বলে প্রশংসা করেন তিনি।

রয়টার্সের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪৫০০ মানুষের মৃত্যু হয়েছে। সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের কাছে দাবি জানিয়েছে, কেবল যুদ্ধবিরতি নয়, বরং ইরানের মিসাইল ও ড্রোন তৈরির ক্ষমতা স্থায়ীভাবে ধ্বংস করতে হবে। তেহরান যাতে ভবিষ্যতে জ্বালানি সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, তার স্থায়ী গ্যারান্টি চাইছে রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *