ট্রাম্পের হুঙ্কারে কি বিপাকে ভারত?

ট্রাম্পের হুঙ্কারে কি বিপাকে ভারত?

রাশিয়া ও ইরানের ওপর থেকে তেল আমদানির বিষয়ে দেওয়া সাময়িক ছাড়পত্রের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট এক সাংবাদিক সম্মেলনে জানান, গত মার্চ মাসে ভারতসহ তেল আমদানিকারী দেশগুলোকে যে ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, তা আর নবায়ন করা হবে না। ফলে এই দুই দেশের কাছ থেকে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে।

হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট সংকট ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার অভাবের কারণে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের চাপের সৃষ্টি করবে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের এই কড়া সিদ্ধান্তের প্রভাবে ভারতের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং তেল সরবাহের ভারসাম্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *