ডায়াবেটিস নিয়ন্ত্রণে সকালে ঠিক কোন সময়ে ব্রেকফাস্ট করা জরুরি? জেনে নিন – এবেলা
এবেলা ডেস্কঃ
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিস রোগীদের সঠিক সময়ে প্রাতরাশ করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকাল ৮টার মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলা সবচেয়ে ভালো এবং কোনোভাবেই তা ৯টার বেশি দেরি করা উচিত নয়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হয়, যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে।
খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট কমিয়ে ওটস বা ডালিয়ার মতো ফাইবার সমৃদ্ধ খাবার এবং ডিম বা মুরগির মাংসের মতো উন্নত প্রোটিন রাখা উচিত। ব্রেকফাস্টের পর অন্তত ১০ মিনিট হাঁটাহাঁটি করলে সুগার লেভেল দ্রুত নিয়ন্ত্রণে আসে।

