ডেটিং অ্যাপে প্রেমে হাবুডুবু! ডিনার শেষে ১.৩ লক্ষ টাকা খোয়ালেন ৬৭ বছরের প্রবীণ – এবেলা

ডেটিং অ্যাপে প্রেমে হাবুডুবু! ডিনার শেষে ১.৩ লক্ষ টাকা খোয়ালেন ৬৭ বছরের প্রবীণ – এবেলা

এবেলা ডেস্কঃ

ডেটিং অ্যাপে ভুয়া প্রোফাইল তৈরি করে ৬৭ বছরের এক প্রবীণকে প্রেমের ফাঁদে ফেলে ১ লক্ষ ৩০ হাজার টাকা হাতানোর অভিযোগে দুই তরুণীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম জ্যোৎস্না (২৬) ও মানসী (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেটিং অ্যাপের মাধ্যমে ওই প্রবীণের সঙ্গে প্রথম যোগাযোগ গড়ে তোলা হয়। পরে তাঁকে নতুন দিল্লির ডিফেন্স কলোনির একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে আমন্ত্রণ জানানো হয়। খাওয়া-দাওয়া শেষে রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় অত্যন্ত কৌশলে তাঁর পকেট থেকে মোবাইল ফোনটি চুরি করে নেওয়া হয়।

ফোন চুরির কিছুক্ষণের মধ্যেই প্রবীণ ব্যক্তির দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই (UPI)-এর মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকা তুলে নেওয়া হয়, যার মধ্যে ৯০ হাজার টাকা এটিএম থেকে ক্যাশ তুলে নেয় প্রতারকরা। প্রমাণ লোপাট করতে চুরির পর মোবাইলটি সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়।

দক্ষিণ-পশ্চিম জেলার সাইবার পুলিশ স্টেশন রেস্তোরাঁর সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করে এবং ইউপিআই লেনদেনের গতিপথ (Money Trail) ট্র্যাক করে দুই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *