তদন্তের আগুনে তোলপাড় রাজ্য রাজনীতি, প্রাক্তন মন্ত্রীর ছায়ায় বড়সড় প্রতারণা ফাসঁ! – এবেলা

তদন্তের আগুনে তোলপাড় রাজ্য রাজনীতি, প্রাক্তন মন্ত্রীর ছায়ায় বড়সড় প্রতারণা ফাসঁ! – এবেলা

এবেলা ডেস্কঃ

বনদপ্তরে স্থায়ী চাকরি পাইয়ে দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা অজিত মাহাত। চাকরিপ্রার্থী সজল দাস ও তাঁর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই তল্লাশি চালিয়ে একাধিক ব্যাঙ্কের পাসবই ও গাড়ির নথি উদ্ধার করেছে। অভিযোগ উঠেছে, বীরবাহা হাঁসদা বনমন্ত্রী থাকাকালীন তাঁর মাধ্যমে চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে এই বিশাল অঙ্কের অর্থ নেওয়া হয়েছিল। যদিও দায়ের হওয়া এফআইআরে সরাসরি প্রাক্তন মন্ত্রীর নাম উল্লেখ নেই, তবে তদন্তের সূত্রে তাঁর নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার গভীরে পৌঁছাতে ধৃত তৃণমূল নেতাকে আট দিনের পুলিশি হেফাজতে নিয়ে জেরা চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি উদ্ধার হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন এবং প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে পূর্বের অনিয়মের অভিযোগের সঙ্গে এই প্রতারণার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদার প্রতিক্রিয়া জানার জন্য তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর মেলেনি। আপাতত পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *