তৃণমূল জিতলে দলেই থাকতাম! দলবদল ও আরবানা মন্তব্য নিয়ে বিস্ফোরক সাফাই দিলেন রচনা! – এবেলা

তৃণমূল জিতলে দলেই থাকতাম! দলবদল ও আরবানা মন্তব্য নিয়ে বিস্ফোরক সাফাই দিলেন রচনা! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা মন্তব্যে শিরোনামে উঠে আসছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি চুঁচুড়ায় এক অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান, দলবদল এবং বহুল চর্চিত ‘আরবানা’ মন্তব্য নিয়ে খোলামেলা জবাব দিয়েছেন তিনি। দলবদল নিয়ে কোনো রাখঢাক না করে রচনা স্পষ্ট জানান, তৃণমূল জয়ী হলে তিনি দলেই থাকতেন। কিন্তু তৃণমূল হেরে যাওয়ায় এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার তাগিদেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, রাজ্যে উন্নয়নের স্বার্থে ডবল ইঞ্জিন সরকার এবং বর্তমান নেতৃত্বের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি ছিল।

অন্যদিকে, কলকাতার বিলাসবহুল আবাসন ‘আরবানা’ নিয়ে করা তাঁর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেও আত্মপক্ষ সমর্থন করেন এই অভিনেত্রী-রাজনীতিবিদ। তিনি জানান, ওই মন্তব্যটি না করলেই হয়তো ভালো হতো। ছোট ফ্ল্যাটে থেকে সংগ্রাম করে বড় হওয়ার পর কষ্টার্জিত উপায়ে ওই আবাসন ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করেছিলেন বলে জানান তিনি। রাজনৈতিক দলের চেয়ে সাধারণ মানুষের জন্য কাজ করাকেই তিনি সবসময় সর্বাগ্রে স্থান দিতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *