থানায় দাঁড়িয়েই পরকীয়ার চরম পরিণতি! প্রেমিকের বুকে স্বামীর ছুরিকাঘাত! – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ধমান থানা চত্বরে স্ত্রীর পরকীয়া নিয়ে সালিশি সভা চলাকালীন ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। স্ত্রীর মুখে অন্য পুরুষের সঙ্গে সুখে থাকার কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেন স্বামী খুরশিদ শাহ। পুলিশ ও লোকজনের উপস্থিতিতেই আচমকা তিনি পকেট থেকে ছুরি বের করে স্ত্রী চাঁদনি বিবিকে আক্রমণ করতে যান। সেই সময় স্ত্রীকে বাঁচাতে দ্রুত সামনে এগিয়ে আসেন প্রেমিক রাজেশ হরিজন। খুরশিদেরহাতে থাকা ধারালো ছুরি সোজা গিয়ে গেঁথে বসে রাজেশের শরীরে, যার জেরে রক্তে ভেসে যায় থানা চত্বর।
ঘটনার জেরে মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো থানা চত্বরে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় রাজেশকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ করে অভিযুক্ত স্বামী খুরশিদকে হাতেনাতে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ৩০ অক্টোবর থেকে নিখোঁজ থাকার পর চাঁদনি তাঁর পরিবারের অমতে রাজেশ হরিজনের সঙ্গে বসবাস শুরু করেছিলেন এবং মঙ্গলবার মীমাংসার জন্য থানায় এসেছিলেন।
