দক্ষিণ ২৪ পরগনায় পুলিশের মেগা অভিযান, পচা সবজির আড়ালে ৭০ লাখের গাঁজা উদ্ধার – এবেলা

দক্ষিণ ২৪ পরগনায় পুলিশের মেগা অভিযান, পচা সবজির আড়ালে ৭০ লাখের গাঁজা উদ্ধার – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরে পুলিশ ও এসওজির যৌথ অভিযানে এক বিপুল পরিমাণ মাদক পাচার চক্রের পর্দাফাঁস হয়েছে। ওড়িশা থেকে বাসন্তীগামী একটি পিকআপ ভ্যানকে রবিবার মধ্যরাতে ছয়ানি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এলাকা থেকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে পচা সবজির তলায় থরে থরে সাজানো ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। এই ঘটনায় গাড়ির সঙ্গেই তিনজনকে সরাসরি গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুরো গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই মাদক পাচারের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিক সতর্কতার ফলেই এই সাফল্য মিলেছে বলে জানিয়েছে বারুইপুর থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওড়িশা থেকে সংগৃহীত এই বিপুল মাদকের চালানটি বাসন্তীতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর পেছনে মূল চক্রী কারা রয়েছে, তা খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *