দলবদলের ৪৮ ঘণ্টা পরেই রাজ্যসভার টিকিট, বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যসভা নির্বাচন ২০২৬: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পেলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার বিধানসভায় উপস্থিত হয়ে বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন এই তিন হেভিওয়েট নেতা।
সোমবার দুপুরে বিধানসভায় পৌঁছান তৃণমূলত্যাগী এই তিন নেতা। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র পেশ করেন। গত বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের বিজেপি কার্যালয়ে পদ্মশিবিরে যোগ দেওয়ার পরই তাঁদের রাজ্যসভার টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি।
বিধানসভার বর্তমান আসন সংখ্যার সমীকরণ অনুযায়ী, এই তিন আসনে তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার মতো প্রয়োজনীয় সমর্থন নেই। তাই ২৪ জুলাইয়ের এই নির্বাচনে তাঁরা যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে পুনরায় রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, তা এখন কার্যত সময়ের অপেক্ষা।
