দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক! এনসিপিআই-এর ২০ সাংসদকে নিয়ে মঙ্গলবার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী – এবেলা

দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক! এনসিপিআই-এর ২০ সাংসদকে নিয়ে মঙ্গলবার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল কংগ্রেস ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, এই সাংসদদের পদ খারিজের দাবিতে ইতিমধ্যেই লোকসভার স্পিকারের দরবারে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল।

সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের টিকিটে জয়ী মোট ২০ জন সাংসদ দল ছেড়ে অখ্যাত দল এনসিপিআই-তে যোগ দিয়েছেন। তবে এই দলবদলের জেরে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তাঁরা এনসিপিআই-এর অংশ হলেও স্পিকার এখনও তাঁদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি।

বর্তমানে এই দলটি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে শরিক হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে ওই ২০ সাংসদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ওই ২০ সাংসদকে সরাসরি নিজেদের দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে এবং এই বৈঠকেই তার ব্লুপ্রিন্ট তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় দিল্লির বঙ্গভবনে ওই ২০ জন সাংসদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ এনসিপিআই সাংসদদের কাছে এই বৈঠকের সময়সূচি পৌঁছে যায়, যা বীরভূমের সাংসদ শতাব্দী রায় নিশ্চিত করেছেন।

এদিকে, লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও এই ২০ সাংসদের দলবদলকে স্বীকৃতি না দিলেও সংসদের অন্দরে তাঁদের বসার আসন বদল করা হয়েছে। দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাঁদের সাংসদপদ খারিজের জোরালো দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

এই দাবি জানাতে ইতিমধ্যেই স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের মতো শীর্ষস্থানীয় তৃণমূল নেতারা। তবে লোকসভা এখনও এই বিষয়ে চুড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

গত মাসে তৃণমূলের সংসদীয় দল ভাঙার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব ও ইউসুফ পাঠানদের এনসিপিআই-তে যোগদান এবং এনডিএ-র শরিক হওয়ার পর এই প্রথম তাঁদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছেন তিনি।

সাংসদ তহবিলের অর্থ সদ্ব্যবহার নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধনের পাশাপাশি আসন্ন বাদল অধিবেশনে সংসদে কোন কোন ইস্যু তোলা হবে, মূলত সেই বিষয়গুলি নিয়েই এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে দলের একাধিক সাংসদ সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *