দুর্গাপুজো ২০২৬: এবার ৫ নয়, ৬ দিনের উৎসব! মহানবমী ও বিজয়া দশমীর পুজো-নির্ঘণ্ট দেখে নিন এক নজরে – এবেলা

দুর্গাপুজো ২০২৬: এবার ৫ নয়, ৬ দিনের উৎসব! মহানবমী ও বিজয়া দশমীর পুজো-নির্ঘণ্ট দেখে নিন এক নজরে – এবেলা

এবেলা ডেস্কঃ

ঢাকের কাঠি বাজতে আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। বছর ঘুরে আবার মর্ত্যে আগমন ঘটছে মা উমার। তবে ২০২৬ সালের দুর্গাপুজো বাঙালি পুজোপ্রেমীদের জন্য নিয়ে এসেছে এক বাড়তি আনন্দের উপহার। কারণ এবার পুজো পাঁচ দিনের বদলে হতে চলেছে ছ’দিনের! পঞ্জিকা অনুযায়ী এবার সপ্তমী তিথি পড়েছে দু’দিন, ফলে বাঙালির ঘরে উমা তাঁর বাপের বাড়িতে কাটিয়ে যাবেন একটি বাড়তি দিন।

মহাষষ্ঠীর আগমন, নবপত্রিকা প্রবেশ কিংবা মহাঅষ্টমীর সন্ধিপুজোর পাশাপাশি সবার নজর এখন মহানবমীর পুজো ও সময়ের দিকে। প্রাচীন ও বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী মহানবমী ও বিজয়া দশমীর নির্ভুল সময়সূচি নিচে দেওয়া হলো:

প্রাচীন পঞ্জিকা মতে সময়সূচি:

  • মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার / ২ কার্তিক)।
  • নবমী তিথি শুরু: ১৯ অক্টোবর (সোমবার) সকাল ৭টা ৫০ মিনিটে।
  • নবমী তিথি শেষ: ২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা ৩১ মিনিটে।
  • বিহিত পুজো ও কল্পারম্ভ: সকাল ৮টা ৩১ মিনিট থেকে ৯টা ৩১ মিনিটের মধ্যে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পুজো সম্পন্ন করা প্রশস্ত (পূর্বাহ্ন সকাল ৯টা ২৮ মিনিট পর্যন্ত)। এই দিনই নবরাত্রি ব্রত সমাপন, বলিদান ও যজ্ঞের অনুষ্ঠান পালিত হবে।

বিশুদ্ধ পঞ্জিকা মতে সময়সূচি:

  • নবমী তিথি শুরু: ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১০টা ৫২ মিনিটে।
  • নবমী তিথি শেষ: ২০ অক্টোবর (মঙ্গলবার) রাত ১২টা ৫১ মিনিটে (বাংলা ৩ কার্তিক)।
  • বিহিত পুজো ও কল্পারম্ভ: সকাল ৮টা ৭ মিনিট থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে মহানবমী বিহিত ও কল্পের পুজো সম্পন্ন করার নির্দেশ রয়েছে।

বিজয়া দশমী (২১ অক্টোবর, বুধবার): বাংলা ৩ কার্তিক বিজয়া দশমী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলবে দেবীবরণ ও বিবাহিত নারীদের আনন্দমুখর সিঁদুর খেলা। বিকেল গড়াতেই শুরু হবে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা, যা চলবে রাত পর্যন্ত। আর এই বিসর্জনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে ২০২৬ সালের ঐতিহাসিক ৬ দিনের দুর্গাপুজোর উৎসব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *