ধনকুবেরদের হাতে দেশের নীতি নয়! মাস্ককে কড়া জবাব কমল হাসানের – এবেলা

ধনকুবেরদের হাতে দেশের নীতি নয়! মাস্ককে কড়া জবাব কমল হাসানের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের স্যাটেলাইট ইন্টারনেট বাজারে প্রতিযোগিতা ও নিয়ন্ত্রণমূলক অনুমোদন নিয়ে বিতর্কের আবহে ধনকুবের ইলন মাস্ককে স্পষ্ট ভাষায় নিশানা করলেন প্রবীণ অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে নিয়ে মাস্কের একটি পোস্টের পালটা প্রতিক্রিয়া জানিয়ে কমল হাসান দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতের নীতি ও ভবিষ্যৎ নির্ধারণের সম্পূর্ণ অধিকার একমাত্র দেশবাসীর, তা সে যে কোনও দেশের ধনকুবের হোন না কেন।

এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় কমল হাসান লেখেন, কোনও বিদেশি বা দেশি ধনকুবেরের দেশের নীতি নির্ধারণের একাধিপত্য থাকতে পারে না। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিদেশি বা দেশীয় প্রতিযোগিতাকে স্বাগত জানালেও, মার্কিন সংরক্ষণবাদী নীতির কড়া সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে, ভারত একটি গণতান্ত্রিক দেশ, কোনও উপনিবেশ নয়। ফলে দেশের সার্বিক স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষিত রেখেই এখানকার ভবিষ্যৎ দেশের মানুষই স্থির করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *