ধর্মতলা নয়, এবার কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের – এবেলা

ধর্মতলা নয়, এবার কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রথাগত স্থান ধর্মতলার ভিক্টোরিয়া হাউস এবার তৃণমূলের জন্য কার্যত বন্ধ। কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, এলাকায় আগামী দুমাস ১৬৩ ধারা (বিএনএস) কার্যকর থাকায় সেখানে সভার অনুমতি পাওয়া সম্ভব নয়।

এই পরিস্থিতির জেরে সমাবেশের স্থান নিয়ে ধন্দ তৈরি হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামীরা এক বিশেষ কৌশল অবলম্বন করেছেন। প্রতিবারের মতো এবার আর পোস্টারে ‘ধর্মতলা চলো’ লেখা নেই, পরিবর্তে তৃণমূলের নতুন প্রচারবার্তায় লেখা হয়েছে— ‘কলকাতা চলো’। তৃণমূলের এই নতুন স্লোগান রাজনৈতিক মহলে বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *