নন্দীগ্রাম ও রেজিনগরে বড় চমক! দুই কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে বিজেপি, রাজনৈতিক মহলে শোরগোল – এবেলা

নন্দীগ্রাম ও রেজিনগরে বড় চমক! দুই কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে বিজেপি, রাজনৈতিক মহলে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের হাইভোল্টেজ নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা ঘিরে আজ সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে বহরমপুর গার্লস কলেজ এবং কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। দুই কেন্দ্রেই মোট ১৫ রাউন্ডে গণনা সম্পন্ন হবে। তবে ভোটগণনা শুরু হতেই যে প্রাথমিক প্রবণতা সামনে এসেছে, তাতে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন ও সূত্রের খবর অনুযায়ী, কঠোর নিরাপত্তার মধ্যেই দুই কেন্দ্রেই প্রতিপক্ষ শিবিরকে পিছনে ফেলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি।

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ১৯ হাজার ২৯১ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, রেজিনগরেও পিছিয়ে নেই বিজেপি প্রার্থী শাখারভ সরকার, তিনি দ্বিতীয় রাউন্ডে ১৬ হাজার ৫৫৫ ভোটে লিড নিয়েছেন। দুই কেন্দ্রেই মূল প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। এদিকে নন্দীগ্রামে ভোট লুটের অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। দুপুরের মধ্যেই এই উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *