নারী সংরক্ষণ বিল নিয়ে মোদী-শাহর মিথ্যা ফাঁস করলেন রাহুল গান্ধী!

নারী সংরক্ষণ বিল নিয়ে মোদী-শাহর মিথ্যা ফাঁস করলেন রাহুল গান্ধী!

নারী সংরক্ষণ বিলের আড়ালে বিজেপি সরকার দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তামিলনাড়ুর রানিপেটে এক নির্বাচনী জনসভায় তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে বলেন, এই বিলের উদ্দেশ্য হলো দক্ষিণ ভারত ও ছোট রাজ্যগুলোকে রাজনৈতিকভাবে দুর্বল করে আধিপত্য বিস্তার করা।

রাহুল গান্ধীর দাবি, বিজেপি সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আসাম ও জম্মু-কাশ্মীরের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে যেভাবে নির্বাচনী মানচিত্র পরিবর্তন করা হয়েছে, সেই একই কৌশলে সারা দেশে পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। বিরোধী দলনেতার অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি ভারতের ‘রাজ্যসমূহের সংঘ’ কাঠামোর ওপর আঘাত হেনে তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অধিকার কেড়ে নিতে চাইছে। বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে তিনি ভোটারদের সতর্ক করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *