নিউমার্কেট অগ্নিকাণ্ডের জের: মধ্য কলকাতার ২৫ হোটেলকে শো-কজ, বন্ধের হুশিয়ারি পুরসভার! – এবেলা

নিউমার্কেট অগ্নিকাণ্ডের জের: মধ্য কলকাতার ২৫ হোটেলকে শো-কজ, বন্ধের হুশিয়ারি পুরসভার! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউমার্কেট এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অগ্নি-নিরাপত্তা সুনিশ্চিত করতে শুরু হয়েছে কড়া নজরদারি। পর্যাপ্ত ফায়ার সেফটি না থাকায় মধ্য কলকাতার ২৫টি হোটেল ও রেস্তোরাঁকে শো-কজ নোটিশ পাঠাল কর্তৃপক্ষ। বারবার সতর্ক করা সত্ত্বেও নিয়ম না মানায় প্রয়োজনে হোটেলগুলি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুরসভা।

নোটিশে জানতে চাওয়া হয়েছে—নিরাপত্তাহীনতার কারণে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা সত্ত্বেও কেন হোটেলগুলির লাইসেন্স বাতিল বা বন্ধের নির্দেশ দেওয়া হবে না? অভিযুক্তদের ডিভিশনাল ফায়ার অফিসারের সামনে নিজেদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে। এর আগে গত ২১ আগস্ট শহরের ১৬টি হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল; তারই ধারাবাহিকতায় এবার আরও ২৫টি প্রতিষ্ঠানকে এই নোটিশ ধরানো হলো।

ইতিমধ্যে পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে পুরসভার প্রতিটি বরোর জন্য পৃথক পরিদর্শন দল গঠন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিটের একাধিক হোটেল নিজে পরিদর্শন করেন এবং স্পষ্ট জানিয়ে দেন, অগ্নি-নিরাপত্তা বিধি লঙ্ঘনে কাউকে ছাড় দেওয়া হবে না।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *